News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছুটি শেষে কর্মচাঞ্চল্য নারায়ণগঞ্জের শিল্প এলাকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৮:২৯ পিএম ছুটি শেষে কর্মচাঞ্চল্য নারায়ণগঞ্জের শিল্প এলাকা

টানা ১০ দিনের ছুটি শেষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল পোশাক শ্রমিকরা কর্মস্থলে ফিরেছেন। শনিবার নারায়ণগেঞ্জর ফতুল্লা বিসিক শিল্পনগরী, শিবুমার্কেট কাঠেরপুল শিল্পাঞ্চল, সিদ্ধিরগঞ্জের ইপিজেডের নতুন-পুরাতন সব কারখানা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকালে কাজে যোগ দিয়ে অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এরপর ফিরে যান নিজ নিজ দায়িত্বে।

সংশ্লিষ্টরা জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্ট সহ বিভিন্ন ধরনের কারখানায় উৎপাদন শুরু হয়েছে। আর এ উৎপাদন কাজে যোগ দিয়েছেন লাখ লাখ শ্রমজীবী মানুষ। সকাল থেকেই শৃঙ্খলার সঙ্গে বিভিন্ন কারখানায় কাজে যোগদান করে উৎপাদন শুরু করেছেন তারা।

এর আগে ঈদের টানা ছুটিতে শিল্প কারখানার মানুষগুলো নাড়ির টানে ছুটে যান নিজ নিজ এলাকায়। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ৫ জুন সারাদিন ও গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা নারায়ণগঞ্জে ফেরেন। এ কারণে সড়ক-মহাসড়কে অনেকাংশে যানবাহনের চাপ বেড়ে যায়।