২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সামগ্রিকভাবে ব্যবসায়ী মহলের জন্য ইতিবাচক মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
১১ জুন বাজেট ঘোষণার পর তিনি বলেছেন, উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করার সিদ্ধান্ত ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।
দিপু বলেন, এ বাজেটের বেশ কয়েকটি পদক্ষেপ শিল্পখাতকে উল্লেখযোগ্য স্বস্তি দিতে পারে। এ বাজেট ঘোষণার পর ব্যবসায়ীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছে যা দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করবে। কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির বহুমুখীকরণে উদ্যোক্তাদের ভূমিকার প্রতি সরকারের ক্রমবর্ধমান গুরুত্বারোপ এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে ব্যবসা সহজীকরণ সংক্রান্ত উদ্যোগগুলো। দ্রুত কোম্পানি নিবন্ধন, একক জানালা ব্যবস্থার মাধ্যমে লাইসেন্স প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারি সংস্থার সাড়া না পেলে স্বয়ংক্রিয় অনুমোদনের বিধান। এগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে বিনিয়োগের পথে বিদ্যমান অনেক প্রশাসনিক বাধা দূর হতে পারে।
চেম্বার সভাপতি বলেন, শিল্পের কাঁচামালে উৎসে কর ৪ শতাংশে নামিয়ে আনা, ৬০টি নিত্যপণ্যে শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর নির্ধারণ, পাঁচ বছরের কর কাঠামো আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে কর ছাড়ের উদ্যোগ প্রশংসনীয়। এছাড়া ভ্যাটের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ এবং ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন চালু, এসএমই উদ্যোক্তাদের জন্য ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখা, পাশাপাশি ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন চালুর উদ্যোগ প্রশংসনীয়।








































আপনার মতামত লিখুন :