নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোরে কারখানাটির স্টোর রুমে আগুন লাগে। দীর্ঘ চার ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, ভোর ৪টায় অনন্ত অ্যাপারেলস লিমিটেডের স্টোর রুমে হঠাৎ অগ্নিকান্ড ঘটে। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে পুরো ইপিজেডে আতঙ্ক সৃষ্টি হয়ে পড়ে। তবে, এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি এবং অগ্নিকাণ্ড সুত্রপাতের মূল কারণ জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪ টা ১০ মিনিটে আমাদেরকে আগুনের বিষয়ে অবগত করা হয়েছিল। ইপিজেডের ফায়ার সার্ভিস প্রচেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে আমাদের নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন ইউনিটের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। আমাদের ইউনিটের ৯টির দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মূলত কাপড়ের স্টোর হওয়াতে কিছু কিছু স্থানে অল্প অল্প আগুন জ্বলছে। তবে,এটাতে আর ঝুঁকি নেই। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আপাতত পর্যন্ত কিছু বলতে পারছি না।
বক্তব্যের জন্য আদমজী ইপিজেড ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানকের মুঠোফোনে কল দেওয়া সত্বেও তিনি রিসিভ করেননি।









































আপনার মতামত লিখুন :