News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

‍‍`কফিহলিক ক্যাফে‍‍` বর্ণাঢ্য আয়োজনে ১০ বছর পূর্তি উদযাপিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৭:১৪ পিএম ‍‍`কফিহলিক ক্যাফে‍‍` বর্ণাঢ্য আয়োজনে ১০ বছর পূর্তি উদযাপিত

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র জামতলা ঈদগাহ সংলগ্ন জনপ্রিয় খাদ্যাভিলাষী প্রতিষ্ঠান ‘কফিহলিক ক্যাফে' সফলতার সাথে ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করেছে। 

বুধবার (১২ আগস্ট) বিকেলে এ উপলক্ষ্যে ক্যাফে প্রাঙ্গণে আয়োজন করা হয় আনন্দঘন বর্ষপূর্তি উৎসব ও বিশেষ নানা আয়োজন।

দীর্ঘ এক দশকের এই যাত্রায় কফিহলিক ক্যাফে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। চমৎকার পরিবেশ, উন্নতমানের কফি, সুস্বাদু ও হাইজেনিক সহ খাবারের স্বাদ পরিবেশন করে ক্যাফেটি তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের পছন্দের শীর্ষে রয়েছে।

অনুষ্ঠানে ক্যাফের সত্ত্বাধিকারী তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসাই আমাদের গত ১০ বছরের পথচলার মূল প্রেরণা। খাবার ও সেবার গুণগত মান ধরে রেখে আমরা আরও বহু বছর এভাবে নারায়ণগঞ্জবাসীর সেবা করে যেতে চাই। সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উপস্থিত গ্রাহকরাও তাঁদের অনুভূতি ব্যক্ত করে জানান, জামতলা ঈদগাহ সংলগ্ন এই রেস্তোরাঁটি বন্ধুদের সাথে আড্ডা কিংবা পরিবারের সাথে মানসম্মত সময় কাটানোর জন্য অন্যতম সেরা এক স্থান। ১০ বছরের সফলতার এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেই তাঁরা প্রত্যাশা প্রকাশ করেন।

কফিহলিক ক্যাফে তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান কাবাবি রেস্তোরাঁ ২০২২ সাল থেকে খাবার ও সেবার গুণগত মান ধরে রেখে চলছে। ক্যাফের সত্ত্বাধিকারী মোঃ মাকসুদ শাহান, জুনাইদ হোসেন, সাজিদ আজিজ।