News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:২২ পিএম বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যকবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার শাহী মসজিদস্থ বউবাজার এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে নাসির হোসেন সানি (৩৬), একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রতন (২৩) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে অপর মাদক কারবারি শাওন (২৬)।

এসআই আল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃতদের সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১২ জুলাই) রাতে ১০টা ৪০ মিনিটে বন্দর থানার শাহীমসজিদস্থ বউবাজারস্থ মাজু মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এদেরেক গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বন্দর শাহীমসজিদ, বউবাজার, দত্তবাড়ীসহ এর আশেপাশের এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।

এদিকে বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকার রোমান মিয়ার ছেলে জুয়েল (৩৫) একই থানার কলাগাছিয়া ইউনিয়নের সেরসারদী এলাকার মামুন মিয়ার ছেলে ইমন (২৮)  একই থানার একই ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার ফারুক মিয়ার ছেলে ওয়াজেদ (৩৭) ও একই বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪০)। ধৃত ৪ জনের মধ্যে ৩ জনকে পুলিশ আইনের ১৫১ ধারায় ও অপর আটককৃত তাজুলকে পুলিশ আইনের ৩৪ ধারায় সোমবার (১৩ জুলাই) দুপুরে  আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১২ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।