ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ‘লাল সবুজ’ নামক একটি এসি বাস তল্লাশি করে ৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
গ্রেফতারকৃতরা উক্ত বাসের চালক এবং হেলপার বলে পুলিশ নিশ্চিত করেছেন।
শনিবার (২২ আগস্ট) সকালে মহাসড়কের ঢাকামুখী লেনের কাঁচপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নোয়াখালীর সোনাপুরের নূর নবীর ছেলে বাস চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও একই জেলার মৃত আব্দুল জব্বারের ছেলে হেলপার মো. সালাউদ্দিন (২২)।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে নোয়াখালী হতে ছেড়ে আসা একটি বাসে করে মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের খবরে আমরা চেকপোস্ট বসিয়ে লাল সবুজ বাসটি তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করি এবং বহনে জড়িত থাকা চালক ও হেলপারকে গ্রেফতার করি। গ্রেফতাররা বাসে চড়া যাত্রীদের মালামাল রাখার বক্সের ভেতরে সুকৌশলে মাদক বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন।






































আপনার মতামত লিখুন :