নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ প্রায় শতাধিকের বেশি নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শ্রমিকদের অসুস্থতার কারণ নিশ্চিত হওয়া সম্ভব।
শনিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটেছে।
পোশাক কারখানার শ্রমিক সুত্রে জানা গেছে, দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পর থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছেন। তাদের ইপিজেডস্থ বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
অপরদিকে হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন হয় কারখানাটির কর্মরত শ্রমিকেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানায় কর্মরত শ্রমিক বলেন, দুপুরের পর থেকেই নতুন ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলার শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থের সংখ্যা অধিক হওয়ায় রাত ৯ টায় ছুটি থাকার কথা থাকলেও সাড়ে ৭টার মধ্যে ছুটি দেওয়া হয়েছে।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার (জিএম) বিল্লাল হোসেন বলেন, ৭-৮জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং আরও ১০এর অধিক অসুস্থতা ফিল করছে বলে জানি। তবে অসুস্থতার কি থেকে হচ্ছে আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
আদমজী ইপিজেডস্থ বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শ্রমিকের প্রাথমিকভাবে বুঝেছি টিট স্ট্রোক হয়েছে। আমার এখানে ২০জনের মতো অসুস্থ রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।







































আপনার মতামত লিখুন :