News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৭:৪১ পিএম বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন

সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানার সদস্য হাফেজ নূরুদ্দিন জাকারিয়া

তিনি দেশে ফিরলে তাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের নেতৃত্ব সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিরাজ হোসেন, রূপগঞ্জ থানার সভাপতি আব্দুর রহমান সজিব, সাধারণ সম্পাদক শোয়াইব আহমাদ, অর্থ ও কল্যাণ সম্পাদক সাব্বির।