নারায়ণগঞ্জ সদর উপজেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে ২০ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) সকালে সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সভাপতি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।
২০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আসরাফি।
সদর উপজেলা আইসিটি অফিসার শুভ্রা কুন্ডুর সঞ্চালনায় সভায় অনলাইনে আবেদনকারীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী এবং সক্ষম এরূপ তরুন প্রজন্মের বাছাইকৃত ২০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

































আপনার মতামত লিখুন :