News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৬:১৫ পিএম সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

শনিবার (২২ আগষ্ট) সকালে সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো.  শহীদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

সদর উপজেলার বিভিন্ন কলেরা ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, সহকারী পরিচালক (সিডিসি) ডা. মাসুদ রেজা খান, সহকারী অধ্যাপক ডা. জুবায়ের ইবনে জায়েদ ও মেডিকেল অফিসার (ডিজিএইচএস) ডা. মো. নাঈম উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ সদর উপজেলার মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।