News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বড়বোনকে ধর্ষণের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৬:৫২ পিএম সিদ্ধিরগঞ্জে বড়বোনকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন ছোটভাই কর্তৃক বড় বোনকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। জঘন্যতম এই অভিযোগের তীর উঠা ভাইয়ের নাম মো. রানা (২৫)।

রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় নাসিক ২নং ওয়ার্ডস্থ মৌচাক এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী বোন বাদী হয়ে নিজ ভাইয়ের নামে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী যুবতী (৩০) পেশায় একটি টিন কারখানার শ্রমিক। সে তার মা-বড় ভাই-ভাবীসহ পরিবার নিয়ে সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডস্থ মৌচাক এলাকার ব্যবসায়ী আলমের পঁচা সাবান কারখানা সংলগ্ন তৃতীয় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পারিবারিক কারণসবত ভুক্তভোগীর মা বর্তমানে তাদের নোয়াখালীর গ্রামে এবং বড়ভাই আর ভাবী পেশাগত কাজে বাসার বাহিরে অবস্থান করছিলেন।

বাসায় তেমন কোনো লোকজন ছিল না এবং অভিযোগের তীর উঠা ছোটভাই মো.রানা ভুক্তভোগীর বাসায় আসেন।

আরও জানা যায়, রানা বোনের বাসায় যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে বোনকে ভাত দেওয়ার আবদার করেন। তবে ভুক্তভোগী বোন শারীরিকভাবে অসুস্থ থাকায় রানাকে ভাত নিজ হাতে নিয়ে খাওয়ার জন্যে বলে দেন। এতেই তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু থেকে ধস্তাধস্তি পর্যায়ে গেলে ভুক্তভোগীর শরীরে থাকা জামা ছিড়ে যায়। একপর্যায়ে ফাঁকা বাসায় আপন বোনকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ভুক্তভোগীকে তার কক্ষের ভেতর রেখে বাহির থেকে বন্ধ করে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।