নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে তদন্তকারী কর্মকর্তাদের সাইবার ক্রাইম বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য সংগ্রহের আইনি প্রক্রিয়া বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০ বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ঢাকার সিপিসির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খাইরুল আলম।
কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার ৭ থানা, গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার ২০ জন উপপরিদর্শক (এসআই) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও গুগল থেকে আইনগত প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ ও নথিবদ্ধকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।






































আপনার মতামত লিখুন :