নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের জন্মদিনে চমক দিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। ৮ মে দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের হলরুমে শাহেদের কেক কাটা হয়। অথচ এ বিষয়টি আগে থেকে প্রকাশ করা হয়নি। আকষ্মিক কেক এনে শাহেদকে চমক দেওয়া হয়।
জানা গেছে, জুমআর নামাজে শহরের পুরাতন কোর্ট মসজিদের সমবেত হন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু সহ অনেকেই। পরে তাঁরা নারায়ণগঞ্জ ক্লাবে যান। সেখানে যান শাহেদ আহমেদও। আলোচনার এক পর্যায়ে কেক এনে শাহেদকে অবাক করে তোলা হয়।
কেক কাটায় অন্যদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম সায়েম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ছাত্রজীবন থেকে রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের ১৬ বছরে খুব এক সময় বাসায় রাত কাটাতে পারেনি শাহেদ। ৬৩ মামলার আসামী শাহেদ কখনো গ্রেপ্তার হয়ে কারাগারে কিংবা জামিন পেয়ে নিয়মিত আদালতে হাজিরা। আন্দোলনে রোডম্যাপ তৈরি করে নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের নির্দেশ পালনে ছিলেন সোচ্চার। শাহেদ আহমেদ মহানগর যুবদলের সদস্য সচিব হওয়ার আগে ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি। এ সংগঠনের বিভিন্ন পদেও ছিলেন তিনি। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে অধ্যয়নের সময়েই ছাত্রদলের রাজনীতিতে জড়ায়। নারায়ণগঞ্জ কলেজ রাজনীতিতে জড়ানোর সময়ে তৎকালীন শহর ছাত্রদলের রাজনীতিতে জড়ায়। একের পর এক আন্দোলন সংগ্রাম করে নিজেকে জাগিয়ে তুলেন।
২০২২ সালেল ৮ জুন শহরের খানপুর হাসপাতাল রোড এলাকাতে তখনকার আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের উপস্থিতিতে শত শত অনুগামী রীতিমত মহড়া দিয়ে তার বাড়িতে গিয়ে গুলি করেন।








































আপনার মতামত লিখুন :