News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অর্থাভাবে নির্মল ঘোষের পাশে প্রবাসী জুয়েল মাহমুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:৩৮ পিএম অর্থাভাবে নির্মল ঘোষের পাশে প্রবাসী জুয়েল মাহমুদ

অর্থের অভাবে ব্রেইন টিউমারের চিকিৎসা বন্ধ হতে বসা নির্মল ঘোষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমেরিকা প্রবাসী জুয়েল মাহমুদ।

তিনি চিকিৎসার খরচ বাবদ নগদ ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেছেন।

জুয়েল মাহমুদ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের সাবেক মেম্বার ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা নির্মল ঘোষ দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন।

আর্থিক অনটনের কারণে একপর্যায়ে তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে জানতে পেরে দূর প্রবাসে থেকেও সহায়তার হাত বাড়িয়ে দেন জুয়েল মাহমুদ। তার পক্ষে পিতা গোলাম মোস্তফা মেম্বার অসুস্থ নির্মল ঘোষের পরিবারের হাতে এই অনুদানের টাকা তুলে দেন।

টাকা হস্তান্তরের সময় গোলাম মোস্তফা মেম্বার বলেন, আমাদের ইউনিয়নে যারা অর্থের অভাবে পড়ালেখা, বিয়ে কিংবা চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছেন না, তারা নিঃসংকোচে আমাকে জানাবেন। আমাদের পরিবার সবসময় সাধ্যমতো আপনাদের পাশে থাকবে।

উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন দুলাল, রমজান ডাক্তার, আবেদ আলী, হকসাব, শহিদুল ইসলাম সবুজ, নুরুল ইসলাম, সাইফুল, সাদ্দাম, লিটন, মিজান, ইব্রাহিমসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কালাপাহাড়িয়ার সর্বস্তরের মানুষ। স্থানীয় বাসিন্দারা প্রবাসী জুয়েল মাহমুদকে "মানবতার ফেরিওয়ালা" হিসেবে আখ্যায়িত করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।