মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার বাসিন্দা ৭৪ বয়সী বৃদ্ধ শহীদুল ইসলাম খান। ফলে চিকিৎসার অভাবে ধীরে ধীরে অন্ধত্বের দিকে তিনি ধাবিত হচ্ছেন। এই অবস্থায় কোনো সহৃদয়বান ব্যক্তি এগিয়ে আসলে তিনি হয়তো তার চোখের আলো ফিরে পাবেন।
শহীদুল ইসলাম খান বলেন, আমি একজন হতদরিদ্র ৭৪ বছর বয়সী একজন মানুষ। বর্তমানে আমার কোনো কর্মক্ষমতা নেই। ২০১৭ সালে পিজি হাসপাতাল থেকে বাম চোখে অপারেশন করা হয়। ডাক্তার তখন বলেছিলো ডান চোখেও অপারেশন করাতে হবে। কিন্তু তখন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি।
এরই মধ্যে গত ৭ মে ভিক্টোরিয়া হাসপাতালে যাওয়ার পর বলে দেয় যত তাড়াতাড়ি সম্ভব ডান চোখে অপারেশন করান। অন্যথায় অন্ধ হয়ে যেতে পারেন। এই অবস্থায় কোনো সহৃদয়বান ব্যক্তি এগিয়ে আসলে আমার চোখের অপারেশন করানো সম্ভব। আমি এই বৃদ্ধ বয়সে অন্ধত্ব থেকে মুক্তি পাবো। এক সময় আমার অনেক কিছুই ছিলো; কিন্তু এখন আমার কিছুই নাই। যার কারণে আমাকে সমাজের বিত্তশালীদের স্মরণাপন্ন হতে হয়েছে।









































আপনার মতামত লিখুন :