News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

নির্বাচনে নোংরা রূপ দেখালেন কাসেমী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৫১ পিএম নির্বাচনে নোংরা রূপ দেখালেন কাসেমী

নারায়ণগঞ্জের পাচটি আসনে ৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিযোগীতা করছেন। নির্বাচনের আচরণবিধি টুকটাক ভঙ্গ করে জরিমানা দিয়েছেন বেশ কয়েকজন। কিন্তু আচরণবিধি ভঙ্গের নোংরা রূপ দেখালেন বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী। যা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে পুরো নারায়ণগঞ্জ-৪ আসন জুড়ে।

শনিবার বেলা ১২ টায় ফতুল্লার দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে হাজির হন। সেখানে পুরস্কারপ্রাপ্তদের জন্য নির্ধারিত উপহারের বাইরে তিনি তার পকেট থেকে ২ হাজার টাকা করে তুলে দেন প্রত্যেককে। টাকা দেয়ার সময় প্রত্যেককে তার অনুয়ারী বলে দেন যেন ভোট দেয়া হয় তাকে। একই সাথে স্কুলের মাইকে বার বার বলা হচ্ছিলো খেজুর গাছ প্রতীকে ভোট দেয়ার জন্য।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিন্দার ঝড় উঠে সর্বত্র। নারীদের হাতে প্লেট দিয়ে সেই প্লেটে দেয়া হচ্ছে টাকা। যা অনেকটা ভিক্ষার মত দেয়া হচ্ছে। সেই সাথে বলা হচ্ছে ভোট দেয়ার জন্য। টাকা দিয়ে ভোট দিতে বলার অনুরোধ একই সাথে যেমন অপমানজনক, তেমনি নির্বাচনের আচরনবিধির চরম লঙ্ঘন। এই ঘটনায় প্রশাসনও নড়ে চড়ে বসে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। উপস্থিত ব্যক্তিরা দোষ স্বীকার করলে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে জরিমানা বা টাকার অংকের চাইতে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে নারীদের হাতে টাকা প্রদানের বিষয়টি। ভিডিও ও ছবি তুলে তাদের হাতে টাকা প্রদান করা এবং ভোট চাওয়ায় অপমানিত বোধ করছেন অনেকে। বিশেষ করে নারীদের টাকা দিয়ে ভোট কেনা যায় এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কাসেমী যা নারীদের জন্য চরম অবমাননাকর। একদিকে যেমন গুঞ্জন রয়েছে নারীদের ক্ষমতায়নের পক্ষে সেভাবে এগিয়ে আসেননা ধর্মীয় দলের নেতারা। এবার তারা খোদ নারীদের হাতে টাকা দিয়ে ভোট চেয়ে অপমান করেছেন তাদের।

এদিকে নির্বাচনের শুরু থেকেই একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছেন কাসেমী। নির্বাচনের আচরণবিধি উপেক্ষা করে ইচ্ছেমত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। একাধিকবার জরিমানা দিলেও শুধরে যাবার কোন লক্ষনই নেই তার ভেতর। উল্টো নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন তার কাজ। অনুসারীদের মধ্যে বেছে নিয়েছেন বিতর্কিতদের। তারা ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচনী পরিবেশ বিনষ্ট করে চলছে। সব মিলিয়ে নির্বাচনে নোংরা পরিবেশ তৈরীতে এগিয়ে আছেন কাসেমী।

সংশ্লিষ্টরা বলছেন, পাঁচটি আসনের মধ্যে কাসেমীকেই সবচেয়ে বেশী জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তার বিরুদ্ধেই। প্রতিপক্ষদের অভিযোগও বেশী তাকে ঘিরে। নির্বাচনে টাকা বিতরণের মত নোংরামি করে দেখিয়েছেন তিনি। যা কেবল ফতুল্লাবাসীকেই লজ্জিত করেনি, লজ্জিত করেছে জুলাই পরবর্তী সময়ে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখা লাখো কোটি মানুষকে।