নারায়ণগঞ্জ- ৫ ( সদর - বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এড. আবুল কালামের নির্বাচনী গণমিছিলে। মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে বিশাল শোডাউন করে গণমিছিলে অংশগ্রহণ করেছে।
রবিবার ( ১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিশাল গমিছিল বের করা হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল নিয়ে ব্যানার ফেস্টুন স- সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে শ্লোগানে শ্লোগানে গণমিছিলে অংশগ্রহণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :