বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার আনন্দ ভ্রমণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের আনন্দ রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ইংরেজি শিক্ষার উপড় গুরুত্ব দিতে হবে। আর এই ইংরেজি শিক্ষাকে প্রাথমিক অবস্থায় আয়ত্ত করতে হবে। ইংরেজি শিক্ষাকে আয়ত্তে না আনতে পারলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকতে হয়। আর তাই বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ভাষার উপড় নজর দিতে হবে। আমরা বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখাকে ইংরেজি মাধ্যম করবো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সভাপতি মো. হাফিজুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়াসির সুলতান। সেই সাথে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।




































আপনার মতামত লিখুন :