নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পুত্রবধূ ইফফাত আরা ইতি বলেছেন, আমরা চাই আপনাদের (হিন্দু সম্প্রদায়) সাথে আমাদের একটা পারিবারিক সর্ম্পক হোক। সেটা সম্ভব যদি আপনারা ধানের শীষে একটা ভোট দেন। আপনারা মূলবান ভোটটি কালাম সাহেবকে দিলে আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকবো। আশাকরি, এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের সর্ম্পক আরো দৃঢ় হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের নিতাইগঞ্জ জমিদারি কাচারিগলি এলাকায় ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে প্রচারণা শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা আগামী ১২ তারিখ সকাল বেলা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে একটা ভোট দিবেন। আমরা আপনাদের পাশে আছি।
সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি, কাচারিগলি জিউর বিগ্রহ মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা, বলদে জিউর বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক প্রভাস সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর শাখার নির্বাহী সভাপতি ও মুখপাত্র বিজয় দাস কাব্য, হিমাদ্রি সাহা হিমু, গোবিন্দ সাহা, তৈহিদ হাসান পিয়াল, কাচারিগলি তরুণ মেলার সভাপতি প্রয়াত রফিক কমিশনারের স্ত্রী নুরুন্নাহার, আরাফাত চৌধুরী, জাহাঙ্গীর বেপারী, লিপু, রামকৃষ্ণ সাহা রামু, সুজন রায় প্রমুখ।







































আপনার মতামত লিখুন :