News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আইইটি স্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৯:৩৮ পিএম আইইটি স্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়। ৭ নভেম্বর শনিবার বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকান্ড ও অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় জীবনে এর প্রভাব এবং দেশপ্রেম ও ঐক্যের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গাজী। উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আরেফিন, বোরহান উদ্দিন, আলমগীর, সহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলো উক্ত বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।