নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনে আসেন এবং দায়িত্ব গ্রহন করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেতাকর্মীরা।
দায়িত্ব গ্রহণ শেষে গণমাধ্যমকে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, পুরো জেলায় পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে চলবে। বিগত সরকারের আমলে উন্নয়নকাজে বৈষম্য ছিলো। আমরা সেটি দূর করতে চাই। জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চাই। বিগত সময়ে মানুষ জানতো না জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে। আমরা সেটিও মানুষদের জানানোর ব্যাবস্থা করবো।
এসময় তার সাথে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম ছিলো।

































আপনার মতামত লিখুন :