News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ১৩০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১০:৪৬ পিএম সিদ্ধিরগঞ্জে ১৩০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা।

সংগঠনের উদ্যোগে আটিগ্রাম, ফকির বাড়ি, হাউজিং, আউলাবন ও বাগানবাড়ি এলাকার পরিচ্ছন্ন কর্মী, রাস্তার পাশে বসবাসরত বৃদ্ধা এবং দরিদ্র ও নিম্নআয়ের প্রায় ১৩০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

সোমবার (১৬ মার্চ ) সংগঠনের প্রকল্প নংু৪৫ এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটির দেশ ও প্রবাসে থাকা স্বেচ্ছাসেবী সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও পরিশ্রমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই ১ প্যাকেট, কুলসন সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, লিকুইড দুধ ৫০০ গ্রাম, পোলাও চাল ১ কেজি, তেল ৫০০ গ্রাম, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, নুডলস ৩০০ গ্রাম এবং লবণ ৫০০ গ্রাম।

সংগঠন সূত্রে জানা যায়, বিগত সাত বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা। শুধু ঈদ উপহার বিতরণই নয়, চলতি পবিত্র রমজান মাসে দুটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝেও ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সুমন হোসেন, কোষাধ্যক্ষ মো. হিমেল, পরামর্শক আরিফ অন্তর  প্রচার সম্পাদক মুজাম্মেল হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক হিশাম সরকার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক নিয়ামুল নিলয় ও মো. রকিব, সহ-ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান দিপু, প্রচার সম্পাদক রিয়ান মাহমুদ, সদস্য লোকমান হোসেন, মো. সাইফ, সাইফুল ইসলাম, মো. সিয়াম, নাজমুল গাজী ও যুবায়েদ যুবসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের সভাপতি মো. সুমন হোসেন বলেন, ুঈদ আনন্দের উৎসব হলেও সমাজের অনেক মানুষ আছেন যারা অভাবের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। গত সাত বছর ধরে দেশ-বিদেশে থাকা আমাদের স্বেচ্ছাসেবী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ সমাজের অসহায় মানুষের পাশে থেকে আরও বড় পরিসরে সেবামূলক কাজ চালিয়ে যেতে চাই।”

তিনি সংগঠনের সকল স্বেচ্ছাসেবী, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে সবার দান ও পরিশ্রম কবুল হওয়ার জন্য প্রার্থনা করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।