News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

চৌধুরী বাড়ির পারিবারিক ইফতারে রিয়াদের সুনাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:২১ পিএম চৌধুরী বাড়ির পারিবারিক ইফতারে রিয়াদের সুনাম

ফতুল্লায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১৬ মার্চ (২৬ রমজান) ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামিদুর রহমান চৌধুরী (জাদু), এম,এ,হোসাইন সাঈদ,এহসান হুল হক চৌধুরী,  হামিদুর রহমান চৌধুরী জাদু চৌধুরী , হান্নানুর রহমান হান্নান চৌধুরী ,মাওলানা নাছির উদ্দিন, সাদেকুর রহমান চৌধুরী (সাদেক), রুমি চৌধুরী, এডভোকেট সৈয়দ মশিউর রহামন  শাহিন, এস এ শামীম , নিয়াজ চৌধুরী, কাজী মুরাদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাইনুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, যেখানে আজ আমরা সবাই একত্রিত হয়েছি এখানে ছিল ময়লা নর্দমার জায়গা এখান দিয়ে চলাচলের সময় নাকে রুমাল দিয়ে চলাচল করতে হতো। চৌধুরী বাড়ির সন্তান রিয়াদ মাহমুদ চৌধুরীর মহতী উদ্যোগে আজ  সেই ময়লার বাগাড় পরিস্কার হয়েছে। তৈরি হয়েছে লাশ গোসল করার জন্য আধুনিক সিস্টেম ঘর। সবাই আজ মিলিত হয়েছে। রিয়াদ মোহাম্মদ চৌধুরী যদি উদ্যোগ না নিতো তাহলে হয়তো এখানে গড়ে  উঠতো মাদকের আস্তানা।  আর এখানে এখন  কমিউনিটি সেন্টার সহ নানা উন্নয়নমূলক কাজ  করার জন্য উদ্যোগ নিয়েছেন আমরা সবাই সহমত আছি।

বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করা। এতে সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করা হয়।

পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিদের আপ্যায়ন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে।