নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। সোমবার (১৬ মার্চ) ইউনিয়ন কার্যালয়ে এই আয়োজনে জেলার প্রবীণ ও নবীন সংবাদকর্মীরা এক ছাতাতলে মিলিত হন।
ইফতারে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, খন্দকার শাহ আলম ও হাবিবুর রহমান বাদল।
উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এছাড়াও ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ এবং আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ ও লুৎফর রহমান কাকন।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও শরীফ উদ্দিন সবুজ, বর্তমান সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।
জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে অংশ নেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সোনারগাঁও প্রেসক্লাবের মিজানুর রহমান এবং ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকীসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং নিউজ পোর্টালের সংবাদকর্মীরা।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। পেশাগত ব্যস্ততার বাইরে দীর্ঘক্ষণ সহকর্মীদের সাথে আনন্দঘন পরিবেশে সময় কাটাতে পেরে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকগণ।






































আপনার মতামত লিখুন :