সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থা'র উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে উপহার হিসেবে ঈদ বস্ত্র পোষাক বিতরণ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
১৬ মার্চ সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ চাষাঢ়া বালুর মাঠে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির, মহানগর ইসলামী শাসনতন্ত্র আন্দোনের আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তমা, ফারজানা, সুবলি প্রমুখ।

































আপনার মতামত লিখুন :