নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার করা হয়েছে। পুরোনো এই মটকাটির ভেতরে গুপ্তধন থাকতে পারে-এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মটকাটি দেখতে ওই বাড়িতে ভিড় জমান শত শত উৎসুক জনতা।
শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণকাজে মাটি খননের সময় মটকাটি বেরিয়ে আসে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে খবর দেয়া হলে এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নির্মাণকাজে মাটি খননের সময় মাটির বেশ গভীরে থাকা বিশালাকার পাত্রটি অক্ষত অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রাচীনকালের মানুষ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহার করত-এমন বিশ্বাস থেকেই গুপ্তধনের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।































আপনার মতামত লিখুন :