News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে “তাল রস বাগান” নিয়ে আসছে বিশুদ্ধ তালের রস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:৩৪ পিএম নারায়ণগঞ্জে “তাল রস বাগান” নিয়ে আসছে বিশুদ্ধ তালের রস

নারায়ণগঞ্জে তালের রস নিয়ে আসছে “তাল রস বাগান”। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ড, ভাংঙ্গারপুল ও গোদনাইল এলাকায় “তাল রস বাগান” আগামী সপ্তাহ থেকে এই বিশেষ আয়োজন শুরু করতে যাচ্ছে।

আর এই আয়োজনে আগ্রহীরা গাছ থেকে নিজ হাতে তালের রস সংগ্রহ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জানান, গাছ থেকে সরাসরি রস সংগ্রহ করে খাওয়ার অনুভূতি সত্যিই অনন্য। এ ধরনের অভিজ্ঞতা শহরের ব্যস্ত জীবনের চাপ থেকে মুক্তি দেয়। দর্শনার্থীরা তাজা তালের রস খাওয়ার পাশাপাশি লেকের মনোরম পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন, যা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। ‘তাল রস বাগান’ পেজে যোগাযোগ করে আগাম তথ্য ও রিজার্ভেশন করা যাবে।

‘তাল রস বাগান’ অ্যাডমিন জুবায়ের নুর বলেন, এই তাজা তালের রস খাওয়ার অভিজ্ঞতা শুধু মজার নয়, স্বাস্থ্যকরও। তালের রস প্রাকৃতিকভাবে মিষ্টি, হজমে সহায়ক এবং শরীরকে তাজা ও শক্তিশালী রাখে। আমাদের চেষ্টা থাকবে গ্রাহকদের বিশুদ্ধ রস সরবরাহের জন্য। আমরা এ নিয়ে বদ্ধপরিকর।