স্বামী পরিত্যক্ত মধ্যবয়সী নারী ভিক্ষুককে (৩৫) ধর্ষণ চেষ্টার ঘটনায় রিপন (৬০) নামে লম্পট বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বৃদ্ধ রিপন মিয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে দড়ি সোনাকান্দা এলাকায় আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
এ ব্যাপারে ভুক্তভোগী ভিক্ষুক নারী বাদী হয়ে শনিবার (২৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত লম্পট বৃদ্ধকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
২৭ মার্চ রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে উল্লেখিত মামলায় শনিবার (২৮ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, স্বামী পরিত্যক্ত ভিক্ষুক নারী ও লম্পট রিপন মিয়া ও তার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। ভিক্ষুক নারী স্বামী না থাকার কারণে প্রায় সময় লম্পট রিপন মিয়া কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার রাতে ভিক্ষুক নারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে ওই সময় লম্পট রিপন মিয়া কৌশলে ভিক্ষুক নারী ঘরে অনাধিকার প্রবেশ করে। ওই সময় ভিক্ষুক নারী ঘরে আসার কারণ জানতে চাইলে ওই সময় লম্পট রিপন মিয়া ভিক্ষুক নারীকে ধাক্কা দিয়ে বিছানায় মধ্যে ফেলে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভিক্ষুক নারী ডাক চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট রিপন মিয়া কৌশলে পালিয়ে যায়।


































আপনার মতামত লিখুন :