News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ছাত্র ফেডারেশন সভাপতির মায়ের মৃত্যুতে শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:৩৩ পিএম ছাত্র ফেডারেশন সভাপতির মায়ের মৃত্যুতে শোক

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, মশিউর রহমান খান রিচার্ড-এর মা নিশাত সুলতানার (৬২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।

২৮ মার্চ শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, "মশিউর রহমান খান রিচার্ড-এর মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন মমতাময়ী মা হিসেবে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা অতুলনীয়। এই অপূরণীয় ক্ষতিতে আমরা তাঁর পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।"