নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে মো. আব্দুল্লাহ (১৩) নামে এক হাফেজখানা পড়ুয়া কিশোর নিখোঁজ হয়েছে।
২৯ মার্চ (রবিবার) সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের নবীনগর এলাকা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় নিখোঁজ কিশোরের বাবা মো. আব্দুল মান্নান ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ স্থানীয় দারুল কোরআন ইসলামী বালক বালিকা মাদ্রাসার হাফেজখানায় পড়াশোনা করে। ঘটনার দিন সকাল ৯টার দিকে সে নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। দুপুরে বাড়িতে খাবার খেতে না আসায় পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে জানতে পারেন যে, আব্দুল্লাহ সকালে নাস্তা খেয়ে মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আব্দুল্লাহর বর্ণনা: তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি, নীল কালারের ট্রাউজার এবং মাথায় সাদা টুপি ছিল।
ছেলের কোনো সন্ধান না পেয়ে বাবা আব্দুল মান্নান বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি তার ছেলেকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:01334084079, 01334084079 , 01780027152

































আপনার মতামত লিখুন :