হকার ইস্যুতে নতুন করে আলোচনায় নাম এসেছে ‘গান্ধী পোকা’। এই পোকাকে এরোসল নিয়ে সরিয়ে নিতে নাসিকের প্রশাসককে পরামর্শ দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি। এদিকে ২৪ এর ৫ আগষ্টের পর গঠিত হকার্স শ্রমিক দল কমিটিকে বিলুপ্ত করেছে মহানগর শ্রমিকদল আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত ২৮ মার্চে একটি বিজ্ঞপ্তিতে। যার কারণে নগরবাসী স্বস্তি প্রকাশ করে বিএনপি নেতাদের সাধুবাদ জানিয়েছেন। হকার্স শ্রমিকদলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লাল হলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ছোট ভাই। আর সাধারণ সম্পাদকমুছা মিয়া হলে সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের আস্থাভাজন কর্মী।
গত বছর ৩ জুলাই মহানগর হকার্স শ্রমিকদলের নগরীর প্রধান কার্যালয়ে জরুরী সভায় দিক নিদের্শনা দিয়েছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেন।
এর আগে আওয়ামীলীগ সরকার ক্ষমতাকালে নারায়ণগঞ্জ মহানগর হকার্স লীগের কমিটি ছিলো। সেখানে হকারদের নেতা রহিম মুন্সী ও আসাদুল ইসলাম আসাদ সভাপতি দায়িত্ব পালন করে নগরকে অভিশাপ শহর রূপ দেয়। তাদের নেতৃত্বে তৎকালীন নাসিক মেয়র আইভী উপর হামলা ঘটনা ঘটেছিলো।
এদিকে বিএনপি সরকার গঠনে পর থেকে শহর গড়ে উঠা হকার মুক্ত করতে ইতোমধ্যে পরিকল্পনা নিয়েছেন এমপি আবুল কালাম ও নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। পবিত্র মাহে রমজান ও ঈদ হওয়া কারণে হকার ইস্যুতে নিরবতা ছিলেন জনপ্রতিনিধিরা। এবার দুই জনপ্রতিনিধি একত্রিত হয়ে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ফুটপাতলে হকারমুক্ত করতে প্রস্তুতি নেয়া হয়েছে। দ্রুত সময়ে দেশে ফিরছেন ওমরাহ হজ্জ পালন করতে যাওয়া এমপি আবুল কালাম। অন্যদিকে সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে সভা করেছেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
এ সভাতে হকারদের ছত্রছায়াকারী নেতাকে ‘গান্ধী পোকা’ সম্বোধন করেছেন সাংবাদিক নেতা। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু করেছি। সেটা করার সময় ‘গান্ধী পোকার’ ফোন এসেছে এটা আপনি কেন করেন? রেলওয়ের জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার অধিকার সিটি কর্পোরেশনের আছে। রেলওয়ে যদি কোনো জায়গায় পরিবেশ দূষণ করে, সে ক্ষেত্রেও তাদেরকে আইনের আওতায় আনার ক্ষমতা সিটি কর্পোরেশনের রয়েছে। আমি আইন জানা লোক। তোমরা যদি এ ব্যাপারে আমাকে অসহযোগিতা করো, আমি সরাসরি সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেব। পরে সব চুপ হয়ে গেছে। কোনো গান্ধী পোকা কাজ করতে পারবে না। কারণ গান্ধী পোকারা দলের বদনাম করে, সরকারের বদনাম করে। সরকার চায় না এই গান্ধী পোকাদের গন্ধে সরকার কলুষিত হোক। সরকার চায় সকল নাগরিকের সমান অধিকার ও সমান উন্নয়ন। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যতদিন আছি, দল-মত দেখব না। কোনো ব্যক্তিকে প্রাধান্য দেব না, সমষ্টিকে প্রাধান্য দেব। জনগণের স্বার্থকেই বড় করে দেখব।
































আপনার মতামত লিখুন :