News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

অভিশাপমুক্ত করার লড়াইয়ে এমপি প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:২৩ পিএম অভিশাপমুক্ত করার লড়াইয়ে এমপি প্রশাসক

নারায়ণগঞ্জ নগরের অভিশাপমুক্ত করতে প্রস্তুতি নিয়েছেন সিটি কর্পোরেশন। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও গণমাধ্যমের সাথে দফা দফা সভা করেছেন নবাগত প্রশাসক সাখাওয়াত হোসেন খান। নগরকে অভিশাপমুক্ত করতে নগরবাসী ও সকল সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে ওমরাহ হজ্জ থেকে দেশে ফিরছেন এমপি আবুল কালাম। সিটি কর্পোরেশনের গতি বৃদ্ধিতে সিদ্ধিরগঞ্জের অঞ্চলে অফিস করবেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। দুইজনই চলতি সপ্তাহে হকার ও যানজটমুক্ত করতে পরিকল্পনায় এগিয়ে নেয়ার ব্যবস্থা নিতে যাচ্ছেন।

এদিকে শহরের হকারদের উৎসাহিত করার অভিযোগে হকার্স দলের কমিটি বিলুপ্ত করেছে মহানগর শ্রমিকদল। বির্তক অভিযোগে এমন কান্ডে রীতিমত আলোচনা সমালোচিত ছিলেন হকার্স দলের নেতাদের বিরুদ্ধে। যার কারণে হকারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের ব্যবস্থা নিতে হকাস দলকে সরে দেয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ওমরায় যাবার আগে এমপি আবুল কালাম সিটি কর্পোরেশনের একটি সভায় বলেছিলেন, শহরের হকার ইস্যুতে বিরোধীরা যেন লাভবান না হয় সেদিকে নজর রেখে দলীয় নেতাদের বক্তব্যে রাখার আহবান জানায়। অপরদিকে নগরবাসীকে অভিশাপ (হকার) মুক্ত ও দিগুবাবুবাজার এখন সমস্যা হয়ে দাড়িয়েছেন বলে মন্তব্যে করেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তারাই দুইজনই বিগত সময়ে আওয়ামীলীগের জনপ্রতিনিধিদের মত ভুল করতে চাচ্ছে না। সেজন্য বিএনপির নবনির্বাচিত এমপি-নবাগত প্রশাসক বসে সাধারণ মানুষের চাহিদা পূরণে কাজ করছেন।

এর আগে ২০১৮ সালের ১৭ জানুয়ারি শহরে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালানো চেষ্টা করেছেন তৎকালীন নাসিক মেয়র ডা. আইভী। হকারদের বসানো নিয়ে তৎকালীন এমপি শামীম ওসমানরা আইভীর উপর হামলা ঘটে। এতে আইভীর উপর হকাররে ইটবৃষ্টিতে ঢাল হয়ে দাড়াঁন আওয়ামীলীগের নেতাকর্মীরা। টানা এমপি-মেয়রের মধ্যে দ্বন্দ্বে বিরক্ত হন সরকার প্রধান। এরপরও সাধারণ মানুষের চাহিদা হকার উচ্ছেদ করতে পারেনি তারা।

প্রায় আট বছর পর বিএনপি সরকার ক্ষমতা আসীন হওয়া পর নির্বাচিত এমপি আবুল কালাম ও নবাগত নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ইতোমধ্যে শহরে যানজটমুক্ত ও হকার ইস্যুতে একমত প্রকাশ করে একাধিক মিটিং করেছেন। ঈদের পর ফুটপাতে হকার বসানো হবে না এমন সিদ্ধান্ত নিয়েছেন জনগণের দুই জনপ্রতিনিধি। ইতোমধ্যে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, এখন মেয়র ও এমপি মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আগের মত উত্তর মেরু দক্ষিণ মেরু কোন সুযোগ নেই। এমপি ও প্রশাসক এখন চায় পরিকল্পিত নগরী। ফুটপাত দখল করে হকার ও সড়কে অবৈধ যানবাহনে অভিশপ্ত নগরীতে রূপ নিয়েছে। এই অভিশাপমুক্ত শহর গড়ে যে কোন পদক্ষেপ নিতে প্রস্তুত সিটি কর্পোরেশন। হকার শতভাগে ৯৮ ভাগ হলেন অন্যত্র জেলার বাসিন্দা। ব্যবসা যে কেউ করতে পারে, তাই বলে ফুটপাতে করতে হবে কেনো।