News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

১৩ এপ্রিল থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৫৫ পিএম ১৩ এপ্রিল থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু

আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

‎বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নাসিকের কনফারেন্স রুমে নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎‎সাখাওয়াত বলেন, আগামী ১৩ এপ্রিল চাষাঢ়ায় শহীদ জিয়া হল থেকে অভিযান শুরু হবে। এটি একদিনের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে প্রতিদিন পরিচালিত হবে।  অভিযানে পুলিশ প্রশাসনের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রায় ১০০ জন কর্মী নিয়োজিত থাকবে।

সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।