যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ পরিচালিত বিশ্বখ্যাত ক্যামব্রিজ ইংলিশ সার্টিফিকেট অর্জন করেছে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১৩৫ জন শিক্ষার্থী। এ উপলক্ষে শনিবার (১৬ মে) দুপুরে এক বর্ণাঢ্য সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ ইউনির্ভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এর কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস মোহাম্মদ সাখাওয়াত হোসাইন রাজন। সেই সাথে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. আতিকুর রহমান ও ফারাবী।
২০২৫ সালে ক্যামব্রিয়ান থেকে মোট ৬০৫ জন শিক্ষার্থী আন্তর্জাতিক মানের এই ক্যামব্রিজ ইংলিশ সার্টিফিকেট অর্জন করেছে।
প্রতিবছরের ন্যায় এবারও ক্যামব্রিয়ানের নারায়ণগঞ্জ শাখা থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এসব আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে সার্টিফিকেট অর্জন করেছে।
নিয়মিত পাঠদান, দক্ষ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধান এবং আন্তর্জাতিক মানসম্মত শিক্ষার পরিবেশের মাধ্যমে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় বিশেষভাবে দক্ষ করে গড়ে তুলছে।
ক্যামব্রিয়ান ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস ক্যামব্রিজ ইংলিশ এর পার্টনার। আগ্রহী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যও উক্ত ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ ক্যামব্রিয়ানে রয়েছে বলে জানানো হয়েছে।


































আপনার মতামত লিখুন :