News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট ও চোর-ছিনতাইকারী সন্দেহে ৫ জন গ্রেপ্তার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৯:৪৩ পিএম বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট ও চোর-ছিনতাইকারী সন্দেহে ৫ জন গ্রেপ্তার 

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার মৃত আলী নূর মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী এনামুল (৩৮) একই উপজেলার বন্দর ইউনিয়নের  মিনার বাড়ী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুমন (২৫) ও একই  উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার লুৎফর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কামরুল হাসান (৪২)। ধৃতদের শনিবার (১৬ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১৫ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকার ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা উত্তরপাড়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে সাব্বির (৩১) ও একই থানার পূর্ব কুশিয়ারা এলাকার মৃত দ্বীল মোহাম্মদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম রাকিব (৩২)। আটককৃতদের  শনিবার (১৬ মে) দুপুরে  পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার  (১৫ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা রাতে অযথা ঘুরাঘুরি করার সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে এদেরকে আটক করা হয়।