News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

গরু মহিষের নামের বাহারে চাপা পড়ছে গুরুত্বপূর্ণ ইস্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১০:১০ পিএম গরু মহিষের নামের বাহারে চাপা পড়ছে গুরুত্বপূর্ণ ইস্যু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের এগ্রো ফার্ম গুলো রয়েছে দেশ জুড়ে আলোচনায়। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতেও ফলাও করে প্রচার করা হচ্ছে এসব এগ্রো ফার্মগুলোতে লালন-পালন করা গরু, মহিষের নাম। শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের গোলাপী কালারের এলভিনো জাতের মহিষটির ওজন প্রায় ৭০০ কেজির বেশী। মহিষগুলোর গায়ের রং (যেমন অ্যালবিনো সাদা) এবং স্টাইলিশ বা অদ্ভুত চুলের স্টাইলের কারণে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের কথা মনে করিয়ে দেয়, তার নামানুসারে খামারিরা এগুলোর নাম রাখেন।

দেশের একটি জাতীয় একটি গণমাধ্যমে এই সংবাদ প্রচারিত হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সেই ডোনাল্ড ট্রাম্পের পেছনে হুমড়ি খেয়ে পড়ে সকল মিডিয়া প্রতিনিধিরা। টেলিভিশন চ্যানেল গুলো থেকে শুরু করে নিউজ পোর্টাল এমনকি ইউটিউব এবং ফেসবুকের কন্টেন ক্রিয়েটররাও ডোনাল্ড ট্রাম্পের পেছনে পড়েন। প্রায় প্রতিদিনই এই ডোনাল্ড ট্রাম্প নামের মহিষের আপডেট গুরুত্ব সহকারে জাতীয় গণমাধ্যমে জায়গা করে নেয়।

এর একে একে বন্দরে নেতানিয়ানহু, রহমান ডাকাত, মোদী নামের মহিষ ও গরু একে একে ভাইরাল হতে শুরু করে।

নতুন করে আলোচনায় এসেছে শালা-দুলাভাই মহিষ ও ট্রেনের হর্ণের মত ডাক দেওয়া গরু।

এসব সংবাদ যেমন উৎসুক জনতার বিনোদনের কারণ হয়েছে অপরদিকে এসব কম গুরুত্বপূর্ন সংবাদের কারণে নারায়ণগঞ্জে গত কয়েকদিনে ঘটে যাওয়া বেশ কিছু আলোচিত ঘটনা চাপা পড়ে গেছে মিডিয়া কভারেজ থেকে।

এর মধ্যে ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের একটি পরিবারের সকলের জীবন প্রদীপ নিভে গেছে। এই ঘটনার সংবাদ গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলেও খুব বেশি গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব পেয়েছে এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প।

সোনারগাঁয়ে ডাকাতের হাতে খুন হয়েছে গৃহকর্তা, নগরীতে খুন হয়েছে ডিস ব্যবসায়ী, ফতুল্লায় খুন হয়েছে বড় ভাইয়ের হাতে ছোট ভাই, একটি গার্মেন্ট ফ্যাক্টরির ভেতরে একজন কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন শ্রমিকেরা।

এমন সব গুরুত্বপূর্ন বিষয় গুলোও চাপা পড়েছে গরু মহিষের সংবাদে।