আসন্ন ঈদ উল আযহার পর শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনের ঢামাঢোল। এর মধ্যে ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন আগে হওয়ার খুব বেশি সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে সারাদেশের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের এমন ম্যাসেজ দিয়েছেন। সেই সাথে স্থানীয় নির্বাচনে দলের সবাইকে ঐকবদ্ধ ভাবে কাজ করার নিদের্শনা প্রদান করেছেন। সেই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দরের ধামগড় ইউনিয়ন থেকে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। যার মধ্যে বিএনপি থেকেই একাধিক প্রার্থী রয়েছে। রয়েছে ইউনিয়ন পরিষদের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সহ মেম্বার সহ সাবেক চেয়ারম্যানের নামও।
ইতোমধ্যে খোঁজ নিয়ে জানা গেছে ধামগড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল হোসেন। আসন্ন নির্বাচনে তিনিও প্রার্থী হতে পারেন। গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে দায়িত্বে থাকা চেয়ারম্যানদের মধ্যে ৩জন এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এলাকাতেই ছিলেন চেয়ারম্যান কামাল হোসেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চলাকালীন সময় ঘটে যাওয়া কোনো ঘটনার মামলা আসামি করা হয়নি। তবে পরবর্তীতে পুলিশ তাকে বাসা থেকে আটক করে একটি মারামারি একটি মামলায় সন্দেহভাজন গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করলে তিনি জেল খেটে জামিনে মুক্ত হয়েছে। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এলাকাতে তিনি খুবই জনপ্রিয় তার বাবা আয়নাল হক টাকা ২০ বছর ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও নির্বাচনে প্রার্থী হতে পারেন ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ। তিনি বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে। ৫ আগস্টের পর তিনি পলাতক থাকলেও সম্প্রতি তাকে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। ফলে অনেকেই ধারণা করছেন আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার।
তিনি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা নিশ্চিত করে জানান, আমি আশা করছি আমি আগামী নির্বাচনে ধামগড় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী হবো। এরপর দলীয় সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।
সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে ধামগড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বর্তমান সদস্য হাবিবুর রহমান হাবিব এর। তিনি টানা তিন মেয়াদে এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন। বর্তমানেও তিনি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
সম্ভাব্য প্রার্থী হিসেবে আরো রয়েছেন বিএনপি নেতা গাজী আমির হামজা ও মোমেন ভুইয়া। এই দুই নেতাও সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে তারা নিশ্চিত করেছেন। তবে দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত হবে বলে তারা জানান।





































আপনার মতামত লিখুন :