প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মত নারায়ণগঞ্জের উপর দিয়ে সফরের সময়ে স্থানীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।
১৬ মে সকালে প্রচন্ড রোদের মধ্যেও সাইনবোর্ড থেকে মদনপুর অবধি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হাজার হাজার বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে তারেক রহমানেক স্বাগত জানান।
ফুলের পাপড়ি ছিটিয়ে দেওয়া হয় তারেক রহমানকে বহন করা গাড়িতে। তিনিও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সকলকে উত্তর দেন।
সাইনবোর্ড, মৌচাক, ১০ তলা, শিমরাইল, কাঁচপুর ও মদনপুর পয়েন্টে ফতুল্লা থানা বিএনপি, মহানগর যুবদল, জেলা বিএনপি, মহানগর বিএনপি সহ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তবে সাইনবোর্ড এলাকাতে নেতাকর্মীরা সড়কে নেমে গেলে গাড়ি বহর থমকে যায়। পরে নিরাপত্তাকর্মী ও বিএনপির নেতারা এসে কর্মীদের সরিয়ে দেয়।





































আপনার মতামত লিখুন :