নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটে ১২ জন দগ্ধের মধ্যকার আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. আমির (২৫)।
শনিবার ( ১৬ মে) সকাল ১০ টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সার্জারি চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, সোনারগাঁয়ের দগ্ধের মধ্যকার আমির নামের আরও একজনের মৃত্যুর হয়েছে। ৮০ শতাংশ পোড়া দেহে নিয়ে সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে দুজন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, ১৩ মে বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুরের মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। তাৎক্ষণিক তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছয়জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে যান। এবং অন্য ছয়জনের অবস্থা গুরুতর হওয়া দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিষ্ফোরনে দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খাঁন (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।






































আপনার মতামত লিখুন :