News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৭:০০ পিএম নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন

পরিকল্পিত নগরায়ন ও আধুনিক নাগরিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এনডিএর অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের নগর উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামো ব্যবস্থাপনায় নতুন কার্যক্রমের সুযোগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের কার্যক্রমের মাধ্যমে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিকসেবার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

নারায়ণগঞ্জকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।