নারায়ণগঞ্জ শহরজুড়ে একের পর এক অপকর্মে আলোচনায় আসা টিপুকে নিয়ে বিএনপির মতই নীরব অবস্থান রেখেছিলো বিরোধী দলের ভুমিকায় থাকা জামায়াত ও এনসিপি। ক্ষমতাসীন দলের বিরোধীতা না করে উল্টো নীরব ভুমিকায় থাকায় অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। তবে তীব্র সমালোচনার মুখে কিছুটা মুখ খুলতে শুরু করেছেন তারা। অনেকটা চক্ষুলজ্জা এড়াতেই টিপুর বিরুদ্ধে সরব হতে দেখা গেছে এনসিপি ও জামায়াত নেতাদের।
গত কয়েকদিন ধরেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। বিশেষত হোসিয়ারি সমিতি ভবনের অফিস দখল নিয়ে অভিযোগ, শুভ চন্দ্র হত্যার ঘটনায় জড়িতদের সাথে টিপুর ঘনিষ্ঠতা, টিপুর অফিসের পাশ থেকে মোটসাইকেল উদ্ধার এবং সবশেষ সায়াম প্লাজায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শহর জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
এদিকে এতসব সমালোচনার পরেও নীরব ভূমিকায় নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। অভিভাবক হিসেবে পরিচিত এমপি আবুল কালাম থেকে শুরু করে মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ কেউই মুখ খুলছেন না। এমনকি এতসব বিতর্কের পর শোকজও করা হয়নি তাকে। অথচ বিএনপির কর্মীরা বলছেন, টিপুর কারনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যেই পরিমান সমালোচিত হয়েছে, তাতে তাকে দল থেকে বহিস্কার করা অত্যান্ত জরুরি।
দীর্ঘ বিরতির পর টিপুকে নিয়ে মুখ খুলেছে বিরোধী দলের ভুমিকায় থাকা জামায়াত ও এনসিপি। জেলা এনসিপির আহবায়ক যুবায়ের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে সায়েম প্লাজায় হামলার ভিডিও প্রকাশ করে লিখেন, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আউ আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে সায়েম প্লাজার এক দোকান মালিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন ব্যবসায়ী যদি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
জনগনের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের উপর যেকোন ধরনের হামলা, ভয়ভীতি বা সন্ত্রাসী কর্মকান্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় যাই হোক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতক নেতৃত্বের দায়িত্ব। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।’
এনসিপির জেলার আহবায়ক প্রতিবাদ জানালেও জামায়াতের শীর্ষ নেতারা মুখ বুজে আছেন। এর আগেও বিএনপি নেতাদের বিতর্কে জড়িয়ে পড়া নিয়ে তারা মুখ খুলেননি। তবে মহানগর জামায়াতের প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ মোমিন টিপুর বিরুদ্ধে প্রচারিত সংবাদ প্রকাশ করে লিখেন, ‘শ্রদ্ধেয় বিএনপির নেতা টিপু ভাইকে কিছুদিন বিশ্রামে যাওয়া দরকার। কাছের মানুষ যারা আছেন বিষয়টি দেখবেন কিনা?’


























-20260912144331.jpg)









আপনার মতামত লিখুন :