News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সরকার বিরোধী মিছিল ছাত্র সমাজ নেতা রুপু সহ গ্রেপ্তার ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৮:৩৩ পিএম সরকার বিরোধী মিছিল ছাত্র সমাজ নেতা রুপু সহ গ্রেপ্তার ৪

ফতুল্লার মাসদাইরে সরকার বিরোধী মিছিল থেকে পুলিশ ধাওয়া করে চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করছে।

শুক্রবার ভোর ৬টায় তাদেরকে ধাওয়া করে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে  গ্রেফতার করে।

এর আগে মধ্যরাতে পুলিশ ইসদাইর এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সহ সভাপতি ও জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকার বিরোধী মিছিলের সংবাদ পেয়ে তিনি সহ পুলিশের একাধিক টিম দ্রুত সেখানে গিয়ে সেখানে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে  দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় পুলিশ ধাওয়া করে মিছিলে অংশ নেওয়া পটুয়াখালীর বড়োবাইশদিয়া ইউনিয়ন  ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।