News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সিটির সকল স্কুল কলেজ মাদরাসা হোল্ডিং ট্যাক্স ২৭ পার্সেন্ট মওকুফ!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:১৫ পিএম সিটির সকল স্কুল কলেজ মাদরাসা হোল্ডিং ট্যাক্স ২৭ পার্সেন্ট মওকুফ!

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন অঞ্চলের সকল স্কুল কলেজ মাদরাসা হোল্ডিং ট্যাক্স-এর উপর ২৭ পার্সেন্ট মওকুফ ঘোষণা করেছেন প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান। গত ২০ আগস্ট বন্দরের বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের একটি অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের হোল্ডিং ট্যাক্স মওকুফের আবেদন তুলে দেয়া হয়। এ সময় তাৎক্ষনিক প্রশাসক ২৭ পার্সেন্ট হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষনা দিলে বন্দরের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকরা সাধুবাদ জানান।

এদিকে ১৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে নাসিকের প্রশাসককে আবারো হোল্ডিং ট্যাক্স মওকুফের অনুরোধ জানান প্রধান শিক্ষক। এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বন্দর ও সিদ্ধিরগঞ্জে এমন আহবানকে স্বাগত জানিয়ে আবারো ২৭ পার্সেন্ট হোল্ডিং ট্যাক্স মওকুফ করা ঘোষনা দেন। 

একই সাথে নাসিকের দায়িত্ব কর্মকর্তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন অঞ্চলের (বন্দর, সিদ্ধিরগঞ্জ ও শহর) সকল স্কুল এন্ড কলেজ ও মাদরাসায় হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষনা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থা নেয়ার নিদের্শ দেন।

এর মাধ্যমে স্কুল এন্ড কলেজ ও মাদরাসা নিজস্ব প্রতিষ্ঠানে হোল্ডিং ট্যাক্সে ২৭ পার্সেন্ট মওকুফ পাবেন। এতে প্রশাসক বরাবর কোন আবেদন করতে হবে না।