News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

কবরীর সাবেক স্বামী বাবু সারোয়ার মারা গেছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৮:১৬ পিএম কবরীর সাবেক স্বামী বাবু সারোয়ার মারা গেছেন

খান সাহেব ওসমান আলীর ছেলে ও প্রয়াত সাবেক সংসদ সদস্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর সাবেক স্বামী সফিউদ্দীন সারোয়ার বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সফিউদ্দীন সারোয়ার ১৯৭৮ সালে কবরীকে বিয়ে করেন। ২০০৮ সালে কবরীর সাথে তার দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ ঘটেছিল। এছাড়া কবরী নিজেই ২০২১ সালের এপ্রিল মাসে মারা যান।