News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সাবেক ছাত্রদল নেতা রাসেলের মটরসাইকেল শো ডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:৪৬ পিএম সাবেক ছাত্রদল নেতা রাসেলের মটরসাইকেল শো ডাউন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে শিমরাইল থেকে মোটরসাইকেল শোডাউন বের হয়। চাষাঢ়ার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নাসিক ভবনের সামনে শেষ হয়।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. রাসেল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। তারা কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য মেনে নেবেন না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

তিনি বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তার ওপর কোনো ধরনের হামলা হলে তা প্রতিহত করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃশান্ত হাবিব, সহ সাধারণ সম্পাদক মো:আহমাদউল্লাহ, সহ সাধারণ সম্পাদক মোঃসিয়াম, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাশুর রহমান রাহাত, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হৃদয়, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য আফজাল হোসেন রিদয়, নারায়ণগঞ্জ মহানগর  ছাত্রদলের নেতা মেহেদী হাসান মৃদুল, মহিউদ্দিন শাহ, মো. শুভ, আনোয়ারুল আজীম সাফিন, নাজমুল হোসেন, মো. শরীফ হোসেন, মো:অনিক, মো:বাদল, মো:ফাহিম সিকদার, মো. সাকিবসহ বিভিন্ন ওয়ার্ডের  ইউনিটের নেতৃবৃন্দ।