নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই জিয়া হল। জনগণের দীর্ঘদিনের চাহিদা ছিল যে এই জিয়া হলকে পুনঃনির্মাণের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে ধরে রাখবো। আপনারা জানেন বিগত দিনে যে জুলুমবাজ সরকার ছিল। এই প্রতিষ্ঠানটির প্রতি তাদের অনীহার কারণে এটি বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) চাষাঢ়াস্থ শহীদ জিয়া হলের নতুন ভবন নির্মাণে সয়েল টেষ্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে প্রক্রিয়া তিনি একথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কুতুবে আলম ও সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু কর্মকর্তারা।
এমপি আবুল কালাম আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের টিম ওয়ার্কের মাধ্যমে আজ এটা সয়েল টেস্টের জন্য কার্যক্রম শুরু হল। আশাকরি আপনাদের সহযোগীতায় জিয়া হল আগের চেয়ে সুন্দর ভাবে বহুতল কমপ্লেক্স হিসেবে আত্মপ্রকাশ করবে। জনগণের চাহিদা পূরণ হবে।




































আপনার মতামত লিখুন :