নারায়ণগঞ্জ নগরীতে শুরু হয়েছে অভিনব প্রতারণা। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কারো গায়ের সাথে ধাক্কা লাগলেই আপনি খোয়াতে পারেন সাথে টাকা নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র। শহরের নতুন করে এমন এক প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়েছে। ফুটপাত দিয়ে হাঁটার সময় প্রথমে তারা পথচারীদের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় নিজেদের হাতে থাকা ভাঙ্গা মোবাইলটি ফেলে দিয়ে প্রমাণ করার চেষ্টা করে ধাক্কা দিয়ে মোবাইল ফোনটি ফেলে দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। এরপর ক্ষতিপূরণের নামে সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর এমন এক প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয় শহরের মিশনপাড়া এলাকায়। পরে স্থানীয় জনতা তাদেরকে গণধোলাই দিয়ে বৈদ্যুতিক খুটির সাথে বেঁধে রাখে। এক পর্যায় তাদের চুল কেটে দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা কাশিপুরের বাসিন্দা বলে জানিয়েছেন আটককৃতরা।
এদিন এই চক্রের হাতে প্রতারণার শিকার হয়েছেন ঈগলু আইসক্রিম কোম্পানির এসআর সোহানুর রহমান।
নিউজ নারায়ণগঞ্জকে তিনি জানান, আজকে দুপুর বেলা চাষাঢ়া এলাকায় লাঞ্চে আসার সময় এরা ইচ্ছাকৃতভাবে আমার সাথে ধাক্কা দিয়ে তাদের ফোন ফেলে দিয়ে। আমার কাছ থেকে আমার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর বিকাশে থাকা টাকা এরা তুলে নেয়। বিকাশ থেকে লোন নিয়ে সেই টাকাও তুলে নেয়। এরপর আবার আমাকে তাদের মোবাইল ফোন ঠিক করিয়ে দিতে বলে। মিশনপাড়া আসার পর আমাকে বলে তাদেরকে একটা ঠান্ডা খাওয়াতে। এখানকার দোকানদাররা আমাকে চিনতো। আমি উনাদের বলার পর এখানকার লোকজন তাদেরকে আটকায়।

























-20260912144331.jpg)








আপনার মতামত লিখুন :