জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করে ৫৫ টাকা থেকে ৬০ টাকা করে আদায় করছে। সেই সাথে অন্যান্য পরিবহনের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বাস মালিকপক্ষের দাবী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অনুযায়ী বাসের ভাড়া আরও বেশি হওয়ার কথা। সেখানে তারা শুধুমাত্র ৫ টাকা ভাড়া বৃদ্ধি করে ৫৫ টাকা থেকে ৬০ টাকা করে নিচ্ছেন।
বিআরটিএ সূত্র বলছে, ভাড়া কত বাড়বে, সে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে। সেই সাথে বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, ততটুকুই ভাড়া বাড়ানো হবে।

































আপনার মতামত লিখুন :