গত ১২ সেপ্টেম্বর ২নং রেলগেইট এলাকায় সকালে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকান্ডে ডিস ও ওয়াইফাই তারগুলো পুড়ে যায় এবং বাকি অংশ প্রধান সড়কে স্তূপ হয়ে পড়ে। ডিস ও ওয়াইফাই কোম্পানী ক্ষতিগ্রস্ত তার মেরামত করলেও পুড়ে যাওয়া তারগুলো প্রধান সড়কে ফেলে দেয়। এরপর থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছে মোটর সাইকেল ও মিশুকের মত যানবাহনগুলো। এর পাশাপাশি হেঁটে যাওয়া জনসাধারণও তারে পিচলে কারণে পড়ে আহত হচ্ছে।
এদিকে ঘটনার দিন আগুন নিয়ন্ত্রণে পর ঘটনাস্থল পরিদর্শন করে ছিলেন নাসিকের প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি দ্রুত সময়ে তারগুলো মাটি তলে নিয়ে তারের জঞ্জাল থেকে নগরবাসী মুক্ত করার আশ্বাস দেন। কিন্তু সিটি কর্পোরেশন গত নয় দিনেও বিবি রোডের প্রধান সড়ক থেকে পরিত্যক্ত তারগুলো সরানো উদ্যোগ নেয়নি। যার কারণে নেটিজন ও সাধারণ মানুষ চলাচলে বিঘ্নতা ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হিরণ জানান, অগ্নিকান্ডে পর ডিস ও ওয়াইফাই কোম্পানী তাদের লাইন সচল করলেও পরিত্যক্ত তারগুলো সড়কে ফেলে গেছে। তারগুলো কারণে চলাচলে সমস্যা হচ্ছে এমন তথ্য পায়নি। তারপরও সোমবার সড়ক থেকে পরিত্যক্ত তারগুলো সরানো হবে।



































আপনার মতামত লিখুন :