News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সাধারণ শ্রমিকরা ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৯:৩৬ পিএম সাধারণ শ্রমিকরা ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, জনভোগান্তি তৈরী হয় এমন কিছু আমরা করতে দেইনি। সকলের সহযোগিতায় আমরা এটা প্রতিহত করতে পেরেছি। ফতুল্লার বিসিক, কাঁচপুর শিল্পনগরী, আদমজী ইপিজেডে, তারাবোসহ বিভিন্ন স্থানে শিল্পাঞ্চলে আইনশৃ্ঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও অবস্থান নিয়েছিল। সাধারণ শ্রমিকদেরকেও আমরা ধন্যবাদ জানাই তারা উস্কানীদাতাদের ষড়যন্ত্রে কোন ধরনের ধ্বংসাত্মক কার‌্যক্রম চালায়নি।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শিবুমার্কেট এলাকায় পরিদর্শন শেষে এসব কথা বলেন।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এর দিকে এগোতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল রাবার বুলেট ও সাউন্ড গানের ছোঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা পন্ড হয়ে যায়। বুধবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।